ফ্যাসিবাদ ও বিপদ

                               (2)

ফ্যাসিবাদ- গণতান্ত্রিক অধিকার খর্ব করে। এককথায় গণতন্ত্র থাকুক এটা ফ্যাসিবাদ চায় না। ধর্ম ও জাতিগত তত্ত্বের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষকে দ্বিধাবিভক্ত করতে চায়।
হিটলার জার্মানিতে একই কাজ করেছিল যে কাজ আমাদের দেশে RSS করতে চায়। কখনো হিন্দুত্বের উন্মাদনা তৈরি আবার কখনো গো-রক্ষার নামে সংখ্যালঘু নিধন করে একটা ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা তারই উদাহরণ।
আমাদের দেশ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। কিন্তু এদেশ কেবল হিন্দুস্থান অর্থাৎ হিন্দুদের দেশ এইসব প্রচার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি মেনে নেওয়া যায়না। অথচ এ কাজ যাঁরা করছে ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁদের ভূমিকা ছিল ব্রিটিশের পক্ষে। কোথায় ছিল সেদিন দেশাত্ববোধ? যুদ্ধ উন্মাদনার প্রচার করে আজ যা হচ্ছে দেশে তার পরিণাম ভয়ঙ্কর।

ফ্যাসিবাদ রুখতেই হবে। দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক প্রচার সংগঠিত করেই।

Comments

Popular posts from this blog

বর্ধমান জেলার অনেক মানুষের সাথে বিদ্যাসাগর মহাশয়ের ছিল নিবিড় যোগাযোগ

সাগরপাড়ের রানী ভাইজ্যাক

ডোডোর কেরামতি