মনের ডাকে
মনের ইচ্ছায় ছুটে বেড়াই পাহাড় থেকে জঙ্গলে, জঙ্গল থেকে সমুদ্রতটে কিংবা মরু প্রান্তরে।
আমি যে ভবঘুরে। প্রকৃতি আমার মা, প্রকৃতি আমার সখা, প্রকৃতিই বন্ধু।
আমার ডানা আমার মন। মনের ইচ্ছায় বেরিয়ে পড়াই আমার কাজ।
চলো যাই দূর বহু দূরে। যেখানে চিনবে না কেউ, জানবে না কেউ আমায়। আমি কেবলই আমার মানুষদের চিনব। জানব তাঁদের সংস্কৃতি, রুচি, কৃষ্টি, সংস্কৃতিকে।
এ জানায় রইবে না কোন বাধ্যবাধকতা। শুধু থাকবে ডানা মেলার ইচ্ছাটুকু।
Comments