অপাত্রে দানখয়রাতি বন্ধ হোক
সত্যিই যার প্রয়োজন ,সরকার তাকে সুযোগ সুবিধা দান করুক। কিন্তু তা না করে ভোটের স্বার্থে সরকার যেভাবে অর্থের নয়ছয় করে তা দেখে গা জ্বালা করাটাই তো স্বাভাবিক। জানিনা, আমার মত আর কারুর গা জ্বলে কিনা? সকাল থেকেই পাড়ায় পাড়ায় দেখবেন কিছু লোককে দেখি হাত ভ্যান, মটর ভ্যান নিয়ে চাল, গম, আটা দেবেন বলে হাঁকতে হাঁকতে ঘুরতে। এরা বিভিন্ন বাড়ি থেকে রেশনের চাল, গম, সংগ্রহ করে। এখন আবার দুয়ারে রেশন। দেখবেন দুয়ারে রেশন যেখানে দেওয়া হচ্ছে তার 50-100 মিটার দূরেই এরা দাঁড়িয়ে থাকে। আর রেশন উপভোক্তার কাছ থেকে তা কিনে নেয়। কি অদ্ভুত ব্যবস্থা। সরকারি প্রতিনিধিরা জানেন না? হ্যাঁ তারাও জানেন। এটাই সিস্টেম। আসলে সবটাই দুনম্বরী। সরকার চাল দিচ্ছে বিনা পয়সায়। সেই চাল রেশন কার্ড হোল্ডার বস্তা ভর্তি করে নিচ্ছে। নিজেরা ব্যবহার না করে তা আবার বিক্রি হয়ে যাচ্ছে 15-16 টাকা কেজি দরে। সেই চাল আবার ওই বিক্রেতা রাইস মিল মালিককে আর একটু বেশি দামে বিক্রি করছে। রাইস মিল মালিক আবার সেই চাল সরকারকে বিক্রি করছে। এই ভাবেই চলছে সিস্টেমটা। পুরো ব্যাপারটা দুনম্বরী...