“ব্যর্থতার মুখোমুখি হয়ে ঘাড় হেঁট করে বসে পড়লে রাস্তাটাই জোড়া হয়, রাস্তার পাথর সরিয়ে এগিয়ে যাওয়ার বদলে আমরা অন্যের পথে বাধা হয়ে দাঁড়াই”। ১৯২৭ সালের গোঁড়ার দিকে এই উক্তি করেছিলেন সমাজতান্ত্রিক বিপ্লবী বীর ভগৎ সিং। জন্ম: ৫ই অক্টোবর, ১৯০৭, লায়লপুর জেলায়, পাঞ্জাবে। পিতা:- সর্দার কিসন সিংহ ফাঁসি: ২৩ মার্চ,১৯৩১ লাহোর কেন্দ্রীয় কারাগারে। যাঁর লক্ষ্য ছিল ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা বলতে শোষণ, দারিদ্র্য, অসাম্য থেকে জনগনের মুক্তি।রাজনৈতিক স্বাধীনতা চেয়েছিল কংগ্রেস। মসনদে বসাই ছিল সেই সময় কংগ্রেস নেতাদের একমাত্র লক্ষ্য। ১৯২৬ সালে কমরেড ভগৎ সিং ,সুকদেব,ভগবতীচ্ছেন, যশপাল প্রমুখ চরমপন্থী স্বাধীনতা সংগ্রামীরা “নওজোয়ান ভারত সভা”প্রতিষ্ঠা করেছিলেন। এই সংগঠন মূলত তাঁরা তৈরি করেছিলেন গুপ্ত সংগঠনের কাজের জমি প্রস্তুত করার জন্য ও জনগণের মধ্যে উগ্র জাতীয়তাবাদের প্রসার ঘটানোর জন্য। এই সংগঠনের প্রথম সম্পাদক ছিলেন ভগৎ সিং ও প্রচার সম্পাদক ছিলেন ভগবতী চরণ । এই সংগঠন সে কালে বৈজ্ঞানিক বস্তুবাদের দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হতো। নওজওয়ান সভার উদ্দেশ্য ছিল সেকালের ...