ছাগলের মা
কান্না কান্না মুখে মেয়েটি আমার কাছে এসে বলল "তুমি আমায় ছাগলের মা" আর কোনদিন বলো না। আমি বললাম কাঁদছিস কেন? কি হয়েছে? মেয়েটি বলল তুমি আমাকে ছাগলের মা বলো বলে, সকলেই আমায় "ছাগলের মা" বলছে। আমার মা ও আমায় এখন ছাগলের মা বলে। আমি বললাম ছাগলের মা বললে, তোর কষ্ট হয় বুঝি? ঠিক আছে আজ থেকে আমি তোকে 'রানী মা' বলব। তাহলে খুশি তো? -হ্যাঁ , তাই বলবে, তবে ছাগলের মা বলবে না। আচ্ছা ৫ টাকা দেবে? বিস্কুট খাব। আমি পকেট থেকে পাঁচ টাকা দিতেই মেয়েটি এক ছুটে দোকানে গেল হয়ত বিস্কুট বা চকলেট কিনতে। আমার অফিস পাড়ায় ওর বাড়ি। আমার অফিস প্রাঙ্গনে প্রতিদিন ও দুটি ছাগল নিয়ে আসে। ওদেরই ছাগল। লেখাপড়ার ফাঁকে ছাগলগুলি ওর বন্ধু। খুব ভালোবাসে ওদের। ওর এই ভালোবাসার কারনে ওদের দুটি ছাগল ছাড়াও অন্যান্য ছাগল ও ওর সাথে সাথে থাকে দেখি। মেয়েটির এক ডাকে ৬-৭ টি ছাগল ছুটে আসে। দীর্ঘদিন ছাগলের সাথে ওর এই বন্ধুত্ব আমায় মুগ্ধ করেছে। সেই কারণেই মেয়েটিকে আমি 'ছাগলের মা' বলেই ডাকতাম। প্রথম প্রথম ও এই বিষয়টিকে মজা হিসাবেই নিত। তবে অন্যান্যরা এই নামে ডাকা শুরু করতে ও বিষয়টি মজা হিসাবে আর মানতে পারছ...