Posts

Showing posts from July, 2019

আমার কথা

Image
                          প্রাণকৃষ্ণ মিশ্র নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান । পিতা সরকারী চাকুরী করতেন।  দু-তিন বিঘে জমিও ছিল। যদিও সেসব আজ ইতিহাস। গ্রামের বিদ্যালয়ে পড়াশুনা । লেখাপড়ায় কোনদিনই ভালো ছাত্র ছিলাম না । তবে সে সময় গ্রামের দিকে আজকের মত একজন ছাত্রের একাধিক শিক্ষকের ব্যবস্থা কোন অভিভাবকই করতে পারতেন না। অর্থনৈতিক সঙ্গতি সেকালে গ্রামের দিকে অভিভাবকদের তেমন ভালোও ছিল না, থাকলেও সেকালে একাধিক শিক্ষকও ওই গন্ডগ্রামে মিলত না।বাবার চাকুরী দূরবর্তী শহর বর্ধমানে। মাঝেমাঝেই বদলি হয়ে অন্যত্রও যেতে হয় । জেলার বিভিন্ন মফস্বল শহরে চাকুরী।  তাই সপ্তাহে একদিন পিতার সঙ্গে সাক্ষাৎ হতো ।             ক্রিকেটের প্রতি ভালোবাসা অগাধ। কখনো ক্রিকেট খেলতাম কাপড় দিয়ে তৈরি বলে দিয়ে  তো কখনো রাবারের বলে। তখনও ক্যামবিস বল গ্রাম বাংলা চোখে দেখেনি। শৈশবে ছিল বুড়ি বসন্ত, লুকোচুরি,  হা ডু ডু ডু, ভলি বল খেলার রেওয়াজ।খেলতে ভালো লাগতো ফুটবল। কিন্তু শারীরিক দুর্বলতা সে খেলায় ভয় পেত। টিভি...

লাগান

Image
লাগান শুধুই লাগান একবার দুবার নয় বারবার লাগান। নিজের জন্য লাগান আগামী প্রজন্মের জন্য লাগান গরমে লাগান, শীতে লাগান, বর্ষায় লাগান। আনন্দের সাথে লাগান শুধু লাগিয়ে যান, লজ্জা সরম ভুলে লাগান। যত লাগাবেন ততই আরাম কমবে গরম বর্ষা হারাবে তার সরম। হ্যাঁ লাগান । শুধুই গাছ লাগান। কারন একটি গাছ একটি প্রাণ।।