ভালো মনের মানুষ ভালো ছাত্র রাজনীতিতে কেন প্রয়োজন?

নিরপেক্ষ বলে কোন কথা হয় না। রাজনীতি ব্যতীত দেশের মঙ্গল ভাবনা এও সম্ভব না।
এই কারনেই রাজনীতিতে ভালো মানুষ ও শিক্ষিত মানুষের আগমন বড্ড জরুরি।

অসভ্য বা লুম্পেনরা রাজনীতিতে এলে দেশের ও দশের ক্ষতি। আর সেই লুম্পেনরা যদি জয়যুক্ত হয়ে যায় তাহলে সমাজের ক্ষতি হয়। এই কারনেই রাজনীতিতে শিক্ষিত ও সভ্য মানুষের বেশি বেশি করে আসা জরুরি। শিক্ষক , ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, কলাকুশলী, সাহিত্যিক বিভিন্ন অংশের রুচিশীল মানুষরা জয়যুক্ত হলে দেশের ও দশের কল্যাণ।

অশিক্ষিত মানুষ যদি নেতা হয় তাহলে আমরা কি শিখব?

হাঁস অক্সিজেন সরবরাহ করে, গো মূত্র পান করলে রোগমুক্ত হওয়া যায়, পুষ্প রথই আজকের দিনের উড়ো জাহাজ এসবই  শেখায় অশিক্ষিত নেতারা ।

আগামী প্রজন্মের যুবক যুবতীদের  বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারার মাধ্যমে  শিক্ষিত করতে চাইলে প্রকৃত শিক্ষিত মুক্ত চিন্তার মানুষদের রাজনীতিতে প্রবেশ বেশি বেশি জরুরি।

কারন বিজ্ঞানভিত্তিক শিক্ষার জন্য নীতি নির্ধারণ রাজনীতিবিদরাই করেন।তাঁদের চিন্তার প্রতিফলন পরে দেশের সব ক্ষেত্রগুলোতে।

Comments

Popular posts from this blog

বর্ধমান জেলার অনেক মানুষের সাথে বিদ্যাসাগর মহাশয়ের ছিল নিবিড় যোগাযোগ

সাগরপাড়ের রানী ভাইজ্যাক

ডোডোর কেরামতি