বিশ্ব উষ্ণায়ন , পরিবেশ দূষণই দায়ী করোনা মহামারীর জন্য, এই ভাইরাস বহু বর্ষ আগেও ছিল
আরো আরো গাছ কাটা হোক। নদীতে যেখানে সেখানে বাঁধ দিয়ে আরো আরো জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলে নদীর গতিকে আটকে দেওয়া হোক। হোক পুকুর, নদী বুজিয়ে অট্টালিকা তৈরি। তেজস্ক্রিয় দ্রব্য উৎপাদনের বৃদ্ধি এমন করা হোক যাতে পৃথিবীর আকাশে ধুঁয়ায় ভরিয়ে তোলা যায়। হোক প্রতিযোগিতা, সারা পৃথিবীকে কংক্রিটের স্বর্গরাজ্য বানানোর। দূষণ দূষণ দূষণ দূষণ - ভাইরাসের শক্তিবৃদ্ধির মূল কারণ দূষণ। সারা বিশ্বকে রাষ্ট্রনেতাদের কুচক্রান্ত দূষিত করেছে। আজকের পৃথিবীতে পরিবেশ সচেতন দেশের সংখ্যা হাতে গোনা কয়েকটি। মারন ভাইরাস করোনা আগেও ছিল। দূষণের মাত্রা বৃদ্ধির কারণেই আজ এই ভাইরাস অধিক শক্তি সঞ্চয় করে মানুষ মারার খেলায় অবতীর্ণ। এসব কথা এতদিন অনেকেই বোঝেন নি। পরিবেশবিদরা বারবার আমাদের সচেতন করলেও রাষ্ট্রনেতা থেকে শুরু করে সাধারণ আম- আদমি কেউই কানে নেননি। কিন্তু আজ অনেকেই বুঝছেন দূষণই এইসব ভাইরাসের শক্তি বৃদ্ধির অন্যতম কারণ। প্রকৃতি দূষণ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌছানোই করোনার মত মারন ভাইরাসের শক্তি বৃদ্ধির অন্যতম কারণ। পরিবেশ বিজ্ঞানী থেকে শুরু করে পরিব...