ডিপ্রেশন


মেঘলা আকাশের দিকে তাকিয়ে আনমনে বসে আছি। সাদা দুটি বক মনের সুখে উড়ে গেল।  মনে হচ্ছে গাছেরা যেন মনের সুখে নৃত্য করছে মৃদু বাতাসে।  এরই মধ্যে দুটি ব্যাঙ একে অপরকে অনুসরণ করছে আর ডাকছে। 

বর্ষায় গাছগুলি নতুন পাতায় সেজেছে। 
হাঁ বর্ষা এসেছে। মৌসুমী বায়ু বইছে। এই ঘন কালো মেঘ তো কিছুক্ষন পরই রোদ্দুর। নীল আকাশের বুকে সাদা মেঘরাশি  যেন পেঁজা তুলায় রূপান্তরিত। 

শুধু আনন্দে নেই এই সময় মানুষের মনে। পৃথিবীর সব চেয়ে বুদ্ধিমান প্রাণীটি আজ যেন কেমন বিমর্ষ। কত যন্ত্রনা বুকে নিয়ে যেন বেঁচে আছে। আতঙ্কে নেই এমন কেউ বোধহয় নেই। অর্থের দম্ভে মদমত্ত মানুষও আজ আতঙ্কিত । চেন্নাইয়ের সবচেয়ে বড় হাসপাতালের (বিজয়ন হাসপাতাল) মালিকের পুত্র কদিন আগেই করোনায় মৃত্যু হলো। অর্থ , উন্নত স্বাস্থ্য ব্যবস্থাও তাঁকে বাঁচাতে পারলো না। যে কারুর মৃত্যুই দুঃখজনক। তবুও অর্থের অহংকারে যাঁরা মদমত্ত তাঁদের বোধহয় বোঝার সময় এটাই যে 
----অর্থ সব সমস্যা থেকে উদ্ধার করে না। প্রকৃতিকে হার মানানোও অত সোজা কাজ নয়। একদিন নিশ্চয় করোনার টিকা আবিষ্কার হবে এ পৃথিবীতে। আর পাঁচটা সাধারণ রোগের মতোই করোনা একটা সামান্য রোগে পরিনত হবে হয়ত। বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করছেন। আমিও আশাবাদী। 

কিন্তু এটাও ঠিক করোনার থেকে আরো ভয়ঙ্কর রোগ বা ভাইরাসের উদ্ভব হবে এ পৃথিবীতে আবার। 
প্রকৃতির খেলা এমনই। 

আজ আর কেউ কলেরা, ম্যালেরিয়া, যক্ষা কে অত ভয় পায় না। মানুষ আবিষ্কার করেছে তাঁর ঔষুধ। একদিন এমনইভাবে করোনার ঔষুধ আবিষ্কার হবে। 

কিন্তু যে বিষয়ের জন্য এই লেখার অবতরণ, তা হলো এবছর  বস
বর্ষার , বসন্তের,শীতের আনন্দ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, হবো, হয়ত আমাদেরই দোষে। এই কদিনে আমার মত কত সহস্র মানুষের বয়স যেন বেড়ে গেল কয়েক বছর।
ডিপ্রেশন আসছে। 
হাঁ ডিপ্রেশন আমায় বার্ধক্যের দিকে বেশ কয়েকটা বছর যেন এগিয়ে দিল মনে হচ্ছে।

ভালো লাগছে না কিচ্ছু।

Comments

Popular posts from this blog

বর্ধমান জেলার অনেক মানুষের সাথে বিদ্যাসাগর মহাশয়ের ছিল নিবিড় যোগাযোগ

সাগরপাড়ের রানী ভাইজ্যাক

ডোডোর কেরামতি