দেবভূমির পথে মহাত্মার দেখা
দেবভূমির কেদারনাথ ও বদ্রিনাথের পথে আমার দেখা হয়েছিল এই মহাত্মা সন্ন্যাসীদের সঙ্গে। প্রচন্ড শীতে এই বছর মে মাসে যখন আমরা কাঁপছি তখন এনারা স্বল্প বসনে অথবা একেবারে নগ্ন হয়ে হাসিমুখে গল্প করছেন,আর্শীবাদ করছেন আমাদের।
মুষলধারে বৃষ্টির সঙ্গে শৈত্য প্রবাহের কারনে আমাদের গায়ে যখন ৪-৫ টি জামা ,মাথায় টুপি, মাফলার, পায়ে জুতা,মোজা- তখন এনারা নগ্ন দেহে। এর কি রহস্য? দীর্ঘদিন ধরে প্রকৃতির সাথে মানিয়ে নেওয়া একটা কারণ অবশ্যই। কিন্তু ১-২ ডিগ্রি বা কখনো -১ ডিগ্রি তাপমাত্রায় এইভাবে সাধনা করা কি ভাবে সম্ভব উত্তর খুঁজে পাইনি। অবাক হয়ে দেখেছি আর ভেবেছি। এনাদের চোখে মুখে এক ঐশ্বরিক প্রশান্তি।
আমি সামনে দাঁড়াতেই আমার কন্যার সম্পর্কে কিছু কথা বললেন তা সবটাই সত্য। কি করে জানলেন একজন অপরিচিত ব্যক্তির আচার, আচরণ, স্বভাব।
শুধুই সম্মোহিনী শক্তি?
উত্তর খুঁজে পাইনি আজও। আজও আমায় ভাবায়।
কেদারনাথ মন্দির প্রাঙ্গনেশুধুই সম্মোহিনী শক্তি?
উত্তর খুঁজে পাইনি আজও। আজও আমায় ভাবায়।
মানা গ্রামের গুহায়


Comments