Posts

গণতন্ত্র আক্রান্ত স্বৈরতন্ত্রের আঘাতে

লজ্জা লজ্জা লজ্জা গণতন্ত্রের লজ্জা। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন একটা পথ। এ পথে প্রত্যেকের অধিকার আছে নিজের মতাদর্শের পক্ষে দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছানোর। প্রত...

বর্তমান সমস্যা

এ পৃথিবীতে অনেক অভিভাবক সন্তানকে সুশিক্ষিত ও উচ্চশিক্ষিত করতে চাইলেও তাঁদের সন্তানরা সেই সুযোগ কাজে লাগায় না। আবার  অনেক অভিভাবক অর্থনৈতিক স্বচ্ছ্লতা না থাকার কারন...

ট্রেকার্সদের জন্য

ট্রেকিং আরামদায়ক ভ্রমন নয় বা সুখী ভ্রমনার্থীদের জন্য নয়। ট্রেকিং করতে মানসিক ও দৈহিক সক্ষমতা জরুরি। সাধারণ ভ্রমনার্থী যেখানে ভ্রমন শেষ করেন ,ট্রেকিং সেখান থেকেই শুরু ...

দেবভূমি হরিদ্বার (পার্ট-২)

Image
পুরাণে উল্লিখিত মায়াপুরী আজকের পবিত্র হিন্দুতীর্থ হরিদ্বার। সপ্তপুরীর অন্যতম এই হরিদ্বারের পূর্বের নাম ছিল কপিলাস্থান। হর ও হরির সহাবস্থান ঘটেছে উত্তরাঞ্চল রাজ্যের সাহারানপুর জেলায় শিবালিক পাহাড়ের পাদদেশে প্রায় ২৯২ মিটার উঁচুতে। আর হরির দ্বার নাম থেকেই আজ হরিদ্বার। আবার সারা গাড়োয়াল হিমালয়ে হর অর্থাৎ মহাদেবের মহিমার অন্ত নেই। সে কারণে হরিদ্বারকে আজ অনেকে হর-কি-দুয়ারও বলেন। পূর্ব দিকে চন্ডী পাহাড়, পশ্চিমে মনসা পাহাড়। এরই মাঝে হরি-কি-পাউরিকে কেন্দ্র করে শহরও গড়ে উঠেছে গঙ্গার পশ্চিমে দেবভূমি হরিদ্বার। গঙ্গা হল এখানকার মূল আকর্ষণ। পাহাড় থেকে হরিদ্বারের হরি-কি-পাউরি ঘাটে গঙ্গা নামছে সমতলে। এখানে মূল গঙ্গার প্রবাহেরও বদল হয়েছে। শহরের উত্তরে ভীমগোদায় বাঁধ দিয়ে কৃত্তিমস্রোত তৈরি হয়েছে। এখানেই গঙ্গা মাতার মন্দির। এছাড়াও শতসহস্র দেবদেবীর মন্দির। ধর্মশালা থেকে সন্ধ্যা ৮ টায়  বেরিয়ে সোজা খাবারের হোটেলে। আর আমার পছন্দের হোটেল এখানে দাদা বৌদির হোটেল। জানিনা কে এই দাদা-বৌদি। তবে এখানে নিরামিষ ভোজন সত্যিই মুখে লেগে থাকে। এখানে ১৪টি দোকান আছে যাদের নাম ‘দাদা-বৌদির হোটেল’। সবকট...

সব বুথে আধাসামরিক বাহিনী কেন চাই?

Image
নিরাপত্তা দরকার ভোট কর্মীদের। নিরাপত্তা দরকার ভোটদাতাদের। নয়ত প্রহসনের নির্বাচনের কি প্রয়োজন বলুন? রাজকুমার রায়কে মনে পড়ে?হয়ত ভুলে গেছেন অনেকেই। গতপঞ্চায়েট ভোটে ভোট নিতে গিয়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্বপালন করেছিলেন। আর ফিরে আসেননি এই শিক্ষক স্ত্রী, পিতা, কন্যা,পুত্রের কাছে। আজও কাঁদে পরিবার। ২০ লক্ষ টাকা ঘোষণা হয়েছিল পরিবার পরিজনরা পাবেন। কিন্তু না, এখনও পাননি। আজও রাজকুমারের পুত্র ও কন্যা পিতার ফিরে আসার অপেক্ষায় স্বপ্ন দেখে। এই শিক্ষকের মৃত্যুই সরকারি  কর্মীদের আন্দোলন করতে শিখিয়েছে। যে আন্দোলন জেলায় জেলায় , মহকুমা শহরে চলছে, ছড়িয়ে পড়ছে। সরকারি কর্মীদের দাবী "সুষ্ঠ নির্বাচন ও নির্বাচন কেন্দ্রে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর"। এই আন্দোলন অবশ্যই আশাব্যঞ্জক ও সমর্থনযোগ্য। একমাত্র লুম্পেনরা, ভোট লুটকারীরা ছাড়া সকলের সমর্থন আছেই এই আন্দোলনে।

আমার অনুরোধ

বন্ধু আপনারা যাঁরা ব্লগটিকে ব্যবহার করছেন, তাঁদের কাছে বিনীত অনুরোধ আপনারা ব্লগটি ভালো লাগলে অবশ্যই FOLLOW  করুন। আপনারা আপনাদের মতামত, সমালোচনা করুন।  আমি অনুপ্রাণিত হবো...

দেবভূমি হরিদ্বার (পার্ট ১)

হর কি পৌরি। হরিদ্বারের প্রধান আকর্ষণ।  আসলে এই ঘাটে গঙ্গা আরতি দেখার মত। সকাল ও সন্ধ্যায় দুবার হয়। সন্ধ্যাতেই  এই আরতি দেখতে বেশি ভালো লাগে । তাই জনসমাগমও হয় বেশি। আমি অ...