অনুশোচনা


প্রকৃতি, কেন তুমি এত নিষ্ঠুর হয়ে উঠছ? 
নিজের সাজানো বাগানকে কেন করছ তছনছ। 
তোমার গাছপালা, পশু পাখি, মানুষ তাদের বাসস্থান সবই তো একান্তই তোমার। 

তবে কেন তুমি বারেবারে দেখাও তোমার এই রুদ্ররূপ ?
তুমি তো জানো ,একটা গাছ বড় হতে কত সময় লাগে? 
একটা ঘর তৈরি করতে কত পরিশ্রম করতে হয় পশু পাখি বা  মানুষের।

কেন তুমি নিজের সাজানো  সংসার  নিজেই ভাঙছ?
ও হাঁ , এটা সত্য আমরা মানুষ হুশ হারিয়ে- তোমার উপর করেছি অনেক অত্যাচার,
আমরাও করেছি বৃক্ষচ্ছেদন,
আমরা করেছি সমুদ্র দূষণ,
পাহাড়কে করেছি জঞ্জালের স্তুপে পরিণত,
পরিবেশ দূষণ।

তা বলে, তুমি নেবে এত বড় প্রতিশোধ?

সন্তান ভুল করলে মা তো  ক্ষমা করে
তুমি কি পারোনা ক্ষমা করতে?

কি বলছ , তুমি অনেকবার ক্ষমা করেছ। আর সহ্য করতে পারছ না? 

ও হাঁ, তা ঠিক। তুমিও তো অনেক দিন ধরেই বারেবারে ক্ষমা করেছ। 
তবুও আমরা বুঝিনি। 
প্লিজ এবার একটু শান্ত হও, 
একটু শান্তি , একটু ভয় মুক্ত হতে চাই
এবার না হয় আমরা শুধরে নেব
আমাদের ভুলগুলি। 
প্লিজ প্লিজ....।

24 শে মে,2020

Comments

Popular posts from this blog

বর্ধমান জেলার অনেক মানুষের সাথে বিদ্যাসাগর মহাশয়ের ছিল নিবিড় যোগাযোগ

সাগরপাড়ের রানী ভাইজ্যাক

ডোডোর কেরামতি