মন আকাশে কালো মেঘ
জানিনা তোর কি হয়েছে, তবে কিছু একটা হয়েইছে। জানি না তুই কেন আনমনা। তবে যাই হোক তুই আমার শেয়ার করতে পারিস।
---মনের আকাশে কালো মেঘ। গুমট হয়ে আসছে পৃথিবীটা। ঝড় , প্রবল বৃষ্টি, ক্ষরা দেখেছে পৃথিবী কিন্তু এ মেঘ এ অন্ধকার যেন কেমন একটা । এ মেঘে বিষাদের সুর বাজে। এ মেঘ ভেঙে খান খান করেছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের সঙ্ঘবদ্ধতার সুদীর্ঘ ইতিহাসকে। এ মেঘ তাদের একা থাকতে বলে। এ মেঘ বলে দূরত্ব বজায় রাখতে, এ মেঘ বলে জীবনযুদ্ধে অংশগ্রহণ না করতে। একটা দম বন্ধ করা পরিস্থিতি তৈরি করেছে রিয়া।
যে মানুষটা তিল তিল করে এই পৃথিবীর জন্য জীবনপাত করে চলে গেল, এ মেঘ তাঁর অন্তিম যাত্রায় যেতে বাধা দেয়। কি করে মনকে নিয়ন্ত্রণ করব বল। আমার মুখের বলিরেখাগুলো এই কদিনে কেমন যেন মিলিয়ে গেছে। আমি ভেবে পাই না কি করে আবার স্বাভাবিক ছন্দে পৃথিবী সেজে উঠবে।
পৃথিবীর প্রিয় সন্তান কৃষক আর মাঠে যায় না। রাখাল বাঁশি বাজিয়ে গ্রামের আলপথে গরু নিয়ে যায় না। কলকারখানাগুলো থেকে আর সাইরেন বাজে না। শ্রমিক ক্ষীদের যন্ত্রনায় ডুকরে কেঁদে ওঠে। ছাত্ররা স্কুলে যায় না। জানিস আজই রিম্পার স্কুলের এক দিদিমণি ফোন করেছিলেন।
-উনি বললেন হোয়াটস এপে ক্লাস চলছে। আপনার মেয়ে কেন যুক্ত হয়নি।
আচ্ছা বল ওই টুকু মেয়ে সে কি জানে? হোয়াটস এপে ক্লাসের কথা বলতেই বলল "বাপি আমি স্কুলে যাব, কবে খুলবে স্কুল?"
কিছুই ভালো লাগছে না রে। কিছুই ভালো লাগছে না।
14মে,2020
Comments