যে ব্যবস্থাগুলো নতুন সরকার গ্রহণ করলে আমি আনন্দ পাইব।

প্রতি মাননীয়
প্রধানমন্ত্রী
ভারত সরকার

মহাশয়,
আপনার প্রতি আমার এই খোলা চিঠি। আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই কটি কথা বলে-

১.অখন্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজীর নাম ঘোষিত হইলে আনন্দ পাইব।

২.আমি বিশেষ আনন্দ পাইব ধর্ম ভিত্তিক সুবিধাগুলো দেশ থেকে উঠে গেলে।

৩.আনন্দ পাইব কৃষকের ও শ্রমিকের জন্য বিশেষ সুবিধা ঘোষিত হইলে।

৪.আমি আরো বেশি আনন্দ পাইব জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া কঠোর আইন রূপায়িত হইলে। হু হু করে জনসংখ্যা বাড়ছে দেশে ধর্মের দোহাই দিয়ে। এর জন্য চাই কড়া আইন।

৫.দেশের নিরাপত্তা র জন্য সুনির্দিষ্ট আইন চাই। উগ্রপন্থীরা ধরা পড়লে দীর্ঘায়িত কোন বিচার প্রক্রিয়া নয়। সরাসরি শাস্তি সুনিশ্চিত করতে হবে দ্রুততার সাথে।

৬.শ্রমিক কর্মচারীদের জন্য এক দেশ এক বেতন। ন্যূনতম ১৮০০০ টাকা বেতন সুনিশ্চিত করিলে বিশেষ আনন্দ পাইব।

৭.নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধে কড়া পদক্ষেপ গ্রহন করলে বিশেষ আনন্দ পাইব।

৮.ধর্মীয় দাঙ্গা প্রতিরোধের ক্ষেত্রে মিলিটারী রাজ হইলে বিশেষ আনন্দ পাইব।

৯.দেশের নিরাপত্তায় ফৌজিদের আরও ক্ষমতা প্রদান করিলে আনন্দ পাইব ।

১০. চিট ফান্ড, ব্যাঙ্ক জালিয়াতি- বন্ধে বিশেষ ব্যবস্থা নিলে আমি আনন্দ পাইব।

ব্লগার
"মনের ডাকে"

Comments

Popular posts from this blog

বর্ধমান জেলার অনেক মানুষের সাথে বিদ্যাসাগর মহাশয়ের ছিল নিবিড় যোগাযোগ

সাগরপাড়ের রানী ভাইজ্যাক

ডোডোর কেরামতি