ভক্ত
ভক্ত তোমার ভক্তি শুদ্ধ নয়,
কারন তুমি অন্ধ ভক্ত।
ভক্ত তুমি নিজের দল ছাড়া
অন্য দলের ভালোকে
ভালো বলতে শেখনি।
তুমি গোলাম।
তুমি তিনু, হনু, কমু যাই হও না কেন
তুমি তোমার দলের দালাল।
তুমি অন্ধ।
গরীব মানুষ সে যে দলেরই হোক না কেন
সে গরীব।
তোমার চেতনা তিনু, হনু, কমুতে ভাগ করেছে।
তাই তুমি ভন্ড সমাজসেবী।
ভক্ত নও তুমি, বরং তুমি শয়তান
তুমি এসব করছ কেবলই ভোটের কথা ভেবে
ভক্ত ,আসলে তুমি রাজনীতির কারবারী
তুমি মানবতাহীন এক নরকের কীট।
Comments