লাগান

লাগান
শুধুই লাগান
একবার দুবার নয়
বারবার লাগান।
নিজের জন্য লাগান
আগামী প্রজন্মের জন্য লাগান
গরমে লাগান, শীতে লাগান, বর্ষায় লাগান।

আনন্দের সাথে লাগান
শুধু লাগিয়ে যান,
লজ্জা সরম ভুলে লাগান।

যত লাগাবেন ততই আরাম
কমবে গরম
বর্ষা হারাবে তার সরম।
হ্যাঁ লাগান ।

শুধুই গাছ লাগান।
কারন একটি গাছ
একটি প্রাণ।।

Comments

Popular posts from this blog

বর্ধমান জেলার অনেক মানুষের সাথে বিদ্যাসাগর মহাশয়ের ছিল নিবিড় যোগাযোগ

সাগরপাড়ের রানী ভাইজ্যাক

ডোডোর কেরামতি